ঈদ উপলক্ষে বাটার নতুন জুতার সম্ভার
ঈদুল ফিতর সামনে রেখে বাটা শু কোম্পানি (বাংলাদেশ লিমিটেড) তিন শতাধিক নতুন ডিজাইনের জুতা নিয়ে এসেছে।বাটা শু কোম্পানির (বাংলাদেশ লিমিটেড) ব্যবস্থাপনা পরিচালক রাজীব গোপালকৃষ্ণান সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে এসব জুতার মোড়ক উন্মোচন করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাটার প্রধান অর্থ কর্মকর্তা ইয়ে সিউ এনজি, ব্যবসায় উন্নয়ন পরামর্শক এম এ কাদের, মানবসম্পদ বিভাগের প্রধান এম হাবিবুর রহমান, রিটেইল ম্যানেজার এস এ এম ইউসুফ, ননরিটেইল সেলস ম্যানেজার রুহুল আমিন এবং অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন ম্যানেজার জাহিদুল হুদাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বলা হয়, দেশের নারী-পুরুষ ও শিশুদের নতুন নতুন ডিজাইনের জুতা উপহার দিতে বাটা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সে অনুযায়ীই আসন্ন ঈদ উপলক্ষে বাটা তিন শতাধিক নতুন ডিজাইনের জুতা নিয়ে এসেছে।বাটা শু কোম্পানির নিজস্ব ব্র্যান্ডের পাওয়ার, মেরি ক্লেয়ার ও বাবলগামারস ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড, যেমন— হাস পাপিস, সল ও নাইকির নতুন পণ্য বাজারজাত করছে। এবারের ঈদে বাটার প্রচারণায় দুটি স্লোগান হচ্ছে: ‘সাধ্যের মধ্যে অসীম আনন্দ’ ও ‘হূদয়ে তারুণ্যের অনুভূতি’। বিজ্ঞপ্তি।