ঈদ উপলক্ষে ব্রাদার্স ফার্নিচারের নতুন বিক্রয় কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান উপলক্ষে ও ঈদুল ফিতর সামনে রেখে ব্রাদার্স ফার্নিচার নতুন বিক্রিয় কার্যক্রম শুরু করেছে।ব্রাদার্স ফার্নিচারের ঢাকার বারিধারার শোরুমে সম্প্রতি ‘ঈদ উৎসব’ শীর্ষক এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমান সরকার। এ সময় প্রতিষ্ঠানের বিপণন প্রধান এ কে এম মনির হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই কার্যক্রমে ব্রাদার্স ফার্নিচারের যেকোনো মূল্যের ফার্নিচার কেনাকাটায় ১৫ শতাংশ মূল্যছাড়ের পাশাপাশি ‘ওয়েলকাম কার্ড’ বিজয়ীদের জন্য সোফাসেট, বেড, ডিভান, ড্রেসিং টেবিল, রকিং চেয়ারসহ বহু পুরস্কার রয়েছে। অফার চলবে চাঁদ রাত পর্যন্ত। বিজ্ঞপ্তি।