ঈদ উপলক্ষে ৩০০ নতুন মডেলের জুতা নিয়ে এল এপেক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে গ্যালারি এপেক্স দেশের বাজারে সাতটি ব্র্যান্ডের ৩০০ নতুন মডেলের জুতা নিয়ে এসেছে।ঢাকার গুলশানের এপেক্স ভবনে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসব নতুন জুতা প্রদর্শন করা হয়। সংবাদ সম্মেলনে এএফএলের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গিয়াস হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে বলা হয়, গ্যালারি এপেক্স এবার ক্রেতাদের মনোরম পরিবেশে সর্বোচ্চ মানের জুতা কেনার অভিজ্ঞতা দিতে প্রস্তুত। কারণ ঈদ উপলক্ষে গ্যালারি এপেক্সের অসংখ্য দোকান নতুন সাজে সেজে উঠেছে। বিজ্ঞপ্তি।