ঈদ ও শীত উপলক্ষে এমিরেটসের বিশেষ প্যাকেজ ঘোষণা
এমিরেটস এয়ারলাইনসের ভ্রমণবিষয়ক শাখা এমিরেটস হলিডেজ আসন্ন ঈদ ও শীতকে সামনে রেখে সম্প্রতি বিশেষ ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে। দুবাই, মরিশাস, মালদ্বীপ ও সি সেলসের জন্য ঘোষিত প্যাকেজে নববিবাহিত দম্পতির হানিমুনের ক্ষেত্রে বোনাস রাত যাপনেরও সুযোগ রয়েছে।বাংলাদেশে এমিরেটসের এরিয়া ম্যানেজার সতীশ শেঠী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘গত রোজা ও ঈদের মতো এবারও বাংলাদেশি অবকাশযাপনকারীদের কাছে জনপ্রিয় গন্তব্যগুলোতে বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এসব স্থান নববিবাহিতদের কাছে হানিমুনের জন্যও বিশেষভাবে প্রিয়।’নতুন প্যাকেজে জনপ্রতি ৮৮০ মার্কিন ডলার থেকে শুরু করে দুবাই প্যাকেজে রয়েছে ইকোনমি ক্লাস বিমান টিকিট, চারতারকা হোটেলের ডিলাক্স রুমে টুইন শেয়ার ভিত্তিতে তিন রাত যাপন, প্রাতরাশ, দুবাই বিমানবন্দরে মিট ও এসিস্ট, প্রাইভেট গাড়িতে এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট ট্রান্সফার, রুম ট্যাক্স ও সার্ভিস চার্জ।সব অফারে আর্লি বার্ড ডিসকাউন্ট রয়েছে। ভ্রমণের ২১ দিন আগে বুকিং ও পেমেন্ট করলে পাঁচ শতাংশ ছাড় পাওয়া যাবে। তিন রাতের এমিরেটস প্যাকেজ বুকিংয়ের ক্ষেত্রে রয়েছে ২০ শতাংশ বোনাস স্কাইওয়ার্ল্ড মাইল সুবিধা ও ২৪ ঘণ্টা বিশ্বব্যাপী জরুরি সহায়তা। হানিমুন প্যাকেজ বিয়ের পর ছয় মাস পর্যন্ত বলবৎ থাকবে। বিজ্ঞপ্তি।