ঈদ মেগা বান্ডিল অফার বিজয়ীর নাম ঘোষণা করল স্যামসাং ইলেকট্রনিকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্যামসাং ইলেকট্রনিকস, বাংলাদেশ ঈদুল আজহা উপলক্ষে কনজু৵মার ইলেকট্রনিকস প্রোমোশনের মেগা গিফট বিজয়ীর নাম ঘোষণা করেছে। বিজয়ী ড. এ কে সিদ্দিক খান স্যামসাং অনুমোদিত ট্রান্সকমের গুলশান শোরুম থেকে একটি রেফ্রিজারেটর কিনে পুরস্কার জিতে নেন। সম্প্রতি স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের সাদ বিন হাসান এবং মাহফুজা সারওয়ারের হাত থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রান্সকম ডিজিটাল লিমিটেডের মো. নাহিদ হাসান। মেগা বান্ডিলে সিদ্দিক খান জিতে নেন সম্পূর্ণ হোম অ্যাপ্লায়েন্স সেট, যার মধ্যে রয়েছে একটি করে রেফ্রিজারেটর, টিভি, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন এবং ট্রায়াঙ্গেল এসি। বিজ্ঞপ্তি।