ঈদ সামনে রেখে ব্রাদার্স ফার্নিচারের নতুন বিক্রয় কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ব্রাদার্স ফার্নিচার বিশেষ বিক্রয় কার্যক্রম হাতে নিয়েছে।কোম্পানির ঢাকার বারিধারার শোরুমে সম্প্রতি এ কার্যক্রমের উদ্বোধন করেন এর চেয়ারম্যান হাবিবুর রহমান সরকার। এ সময় অন্যান্যের মধ্যে কোম্পানির বিপণন প্রধান এ কে এম মনির হোসেন, আইডেনটিটির ক্রিয়েটিভ ডিরেক্টর এ কে এম আশরাফুল আলম সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন। ব্রাদার্স ফার্নিচারের এ কার্যক্রমের আওতায় ক্রেতাদের জন্য বিভিন্ন ধরনের আসবাব কেনার বিপরীতে ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়সহ ফ্রিজ, টিভি, মাইক্রোওভেন, রাইসকুকার, ডিনারসেট প্রভৃতি জেতার সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তি।