ঈদ সামনে রেখে মাইডাসে মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
​​ঈদ সামনে রেখে ঢাকায় ধানমন্ডির মা​ইডাস ভবনে মহিলা উদ্যোক্তাদের পণ্য নিয়ে গতকাল শুরু হওয়া ​মেলায় ক্রেতারা l প্রথম আলো
​​ঈদ সামনে রেখে ঢাকায় ধানমন্ডির মা​ইডাস ভবনে মহিলা উদ্যোক্তাদের পণ্য নিয়ে গতকাল শুরু হওয়া ​মেলায় ক্রেতারা l প্রথম আলো

শাড়ি, গয়না, জুতা সবই আছে। ঈদ সামনে রেখে বসেছে মেলা। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মাইডাস সেন্টারে তিন দিনের এ মেলা উদ্বোধন করা হয়।
নারী উদ্যোক্তাদের জন্য বিপন্ন সাহায্য প্রকল্পের আওতায় পাকিস্তান হাইকমিশনের আর্থিক সহযোগিতায় এ মেলার আয়োজন করেছে মাইডাস (মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস।
মেলায় স্টল রয়েছে ৩৬টি। প্রদর্শিত হচ্ছে নানা পণ্য। মেলায় প্রবেশপথেই পাওয়া যাবে মিনা বুটিকস। সেখানে রয়েছে বুটিকের শাড়ি, থ্রিপিস, টুপিসসহ বিভিন্ন পোশাক। মিনা বুটিকসের স্বত্বাধিকারী সৈয়দা আমিনা হক প্রথম আলোকে বলেন, এসব পোশাক যে দামে বাজারে বিক্রি হয়, এই তিন দিন তার চেয়ে কম দামে মেলায় পাওয়া যাবে।
ব্যাগ, টেবিল ম্যাট, বিছানার চাদরসহ গৃহস্থালির প্রায় সব পণ্যই মেলায় নিয়ে এসেছে অয়ন ক্রাফটস। পাশেই রয়েছে জয়িতার নিলুফার ইয়াসমিনের টাঙ্গাইলের শাড়ি। তিনি জানান, এসব শাড়ির দাম ৫০০ থেকে ১০০০ টাকা।
মেলায় আসা ক্রেতাদের টানছে আমেনা ফ্যাশন স্টল। সেখানে রয়েছে নানা রঙের থ্রিপিস। এ ছাড়া বুটিকের জামা আর লুঙ্গিও পাওয়া যাচ্ছে।
মেলা উদ্বোধন করেন পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম। এ সময় উপস্থিত ছিলেন মাইডাসের চেয়ারম্যান বজলুর রহমান খান, পরিচালক সাবিনা আলম, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মশিউর রহমান প্রমুখ।
মেলা চলবে আগামীকাল শনিবার রাত আটটা পর্যন্ত।