ঈদ সামনে রেখে সিঙ্গারের নতুন বিক্রয় কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী সিঙ্গার প্লাস শপে সম্প্রতি ‘ঈদ ডিসকাউন্ট উত্সব’ শীর্ষক বিশেষ বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।এই কার্যক্রমের আওতায় স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ফ্রিজ/ফ্রিজার, টেলিভিশন ও মাইক্রোওয়েভ ওভেন ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা ১০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত মূল্যছাড় পাবেন। আর এয়ারকন্ডিশনার ও আইপিএস ক্রেতাদের মধ্য থেকে কুপন ড্রয়ের মাধ্যমে প্রতি সপ্তাহে দুজন ক্রেতা জিতবেন ২৪ ইঞ্চি সিঙ্গার এলসিডি টেলিভিশন।এই বিশেষ কার্যক্রমের আওতায় যেকোনো ব্র্যান্ডের টেলিভিশন ও আইপিএসের ক্রেতারা বিনা সুদে ১২০ দিনে নগদ মূল্য পরিশোধের সুযোগ পাবেন। ফ্রিজ/ফ্রিজার ও এয়ারকন্ডিশনারের ক্রেতারা ৯০ দিনের জন্য বিনা সুদের সুবিধা পাবেন। এয়ারকন্ডিশনার ও আইপিএসের ক্রেতা পাবেন ফ্রি ইনস্টলেশন সুবিধা।এ ছাড়া সিঙ্গার প্লাস ক্রেতাদের দিচ্ছে সব ব্র্যান্ডের ফ্রিজ/ফ্রিজারের কম্প্রেসর এবং সব ব্র্যান্ডের রঙিন টেলিভিশনের পিকচার টিউবে পাঁচ বছরের এবং সিঙ্গার ডিজিটাল আইপিএসের মেইন ইউনিটে দুই বছরের ওয়ারেন্টি। এই ক্যাম্পেইন ঈদের আগের দিন পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তি।