প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানের অটবি সেন্টারে ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে নতুন ডিজাইনের ফার্নিচারের উদ্বোধন করা হয়েছে। ক্রেতাদের চাহিদা পূরণের জন্য ৫২টি নতুন ডিজাইনের ফার্নিচার এনেছে অটবি। এর মধ্যে আছে বেডরুম সেট, সোফাসেট, ডিনার ওয়াগন, টিভি ক্যাবিনেট, রকিং চেয়ার, বুকশেলফ, অফিস টেবিল ও অফিস চেয়ার। সারা দেশে অটবির সব শোরুমেই এই নতুন ফার্নিচার পাওয়া যাবে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অটবি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনিমেষ কুন্ডু। আরও উপস্থিত ছিলেন চিফ ফিন্যান্সিয়াল অফিসার মাহবুবুল আলম, হেড অব সেলস আহাম্মেদ শূকাইরি, ন্যাশনাল সেলস ম্যানেজ়ার এনামুল কবির প্রমুখ। অটবিতে এখন ‘অটবি ঈদ ফিয়েস্তা’ শিরোনামে ক্যাম্পেইন চলছে, যেখানে ২৫% পর্যন্ত ছাড়ের সুযোগ রয়েছে, চলবে ঈদের আগের দিন পর্যন্ত। বিজ্ঞপ্তি