ঈদে অভ্যন্তরীণ গন্তব্যে ভাড়া কমাল বিমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল ফিতর উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ সব গন্তব্যের ভাড়া কমানো হয়েছে। এ ছাড়া যাত্রীদের বাড়তি চাপ মোকাবিলায় ১৫ জুলাই যশোর, রাজশাহী ও সৈয়দপুরে ‘বিশেষ-অতিরিক্ত’ ফ্লাইট পরিচালনা করা হবে বলে গতকাল বৃহস্পতিবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিমান জানায়, ঈদের সময়ে ঢাকা থেকে যেকোনো অভ্যন্তরীণ গন্তব্যে সময় ভেদে ২০০ থেকে ৫০০ টাকা কম ভাড়ায় ভ্রমণ করা যাবে। আর অভ্যন্তরীণ যেকোনো গন্তব্য থেকে ঢাকা আসতে এক হাজার টাকা পর্যন্ত ভাড়া কমানো হয়েছে। হ্রাসকৃত ভাড়ার এই কর্মসূচি ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।
এ ছাড়া লন্ডন থেকে আসা সিলেট-ঢাকা ফ্লাইটে (বিজি-৬০৭) প্রতি শনিবার করসহ মোট দুই হাজার টাকায় এবং মঙ্গল, বৃহস্পতি ও শনিবার বিজি-৬০৫ ফ্লাইটে করসহ আড়াই হাজার টাকায় ভ্রমণ করা যাবে। বিজ্ঞপ্তি।