ঈদে ইউএস-বাংলা এয়ার লাইনসের অতিরিক্ত উড্ডয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে ঘরমুখী যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা থেকে যশোর, সৈয়দপুর ও রাজশাহী গন্তব্যে অতিরিক্ত ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করবে। আর ঈদের পরে মানুষের কর্মস্থলে ফেরার সুবিধার্থে যশোর, সৈয়দপুর ও রাজশাহী থেকে ঢাকায় অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করা হবে। একইভাবে পর্যটকদের চাহিদা বিবেচনায় ঢাকা থেকে কক্সবাজারে অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করেছে এ বিমান সংস্থা।
ঈদের আগে ১-৫ জুলাই পর্যন্ত ঢাকা থেকে যশোর ও সৈয়দপুর পথে প্রতিদিন নির্দিষ্ট দুটির অতিরিক্ত আরও একটি এবং ঢাকা থেকে রাজশাহী গন্তব্যে ১ ও ৩ জুলাই দুটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। ঈদের পরে ৯ ও ১০ জুলাই যশোর, সৈয়দপুর ও রাজশাহী থেকে ঢাকায় অতিরিক্ত ফ্লাইট পরিচালিত হবে।
ইউএস-বাংলা এয়ারলাইনস ৮ ও ১০ জুলাই ঢাকা থেকে কক্সবাজার পথে নির্দিষ্ট ফ্লাইটের অতিরিক্ত দুটি ফ্লাইট পরিচালনা করবে। বিজ্ঞপ্তি।