ঈদে এটিএম ও পজ খোলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা ও দুর্গাপূজা উৎসবের ছুটি থাকাকালে ব্যাংকগুলো এটিএম ও পজ নেটওয়ার্ক সার্বক্ষণিক চালু রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এক নির্দেশে বলেছে, এটিএম বুথে সার্বক্ষণিক নগদ টাকার সরবরাহ নিশ্চিত করতে হবে। বন্ধ বা অচল এটিএম বুথের সামনে অবশ্যই নোটিশ প্রদর্শনের ব্যবস্থা রাখতে হবে। লেনদেনের সময় গ্রাহকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।