ঈদে এমিরেটসের বিশেষ প্যাকেজ
এমিরেটস এয়ারলাইনের ভ্রমণ ব্যবস্থাপনা শাখা এমিরেটস হলিডেজ আসন্ন ঈদের ছুটিতে দেশের বাইরে অবকাশ যাপনে যেতে ইচ্ছুক বাংলাদেশি যাত্রীদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে।নতুন এই অফারের আওতায় দুবাই, মরিশাস, সিসেলস, ইস্তাম্বুল, প্যারিস, বার্সেলোনা, হামবুর্গ, ভেনিস, জুরিখ ও লন্ডন প্রভৃতি শহরে তিন থেকে পাঁচতারকা হোটেলে চার রাত থাকার সুবিধা রয়েছে। এর মধ্যে সর্বনিম্ন প্যাকেজের মূল্য বিমানভাড়া বাদে জনপ্রতি ২২৩ মার্কিন ডলার। এই অফার ৩১ আগস্ট পর্যন্ত বহাল থাকবে।প্যাকেজ মূল্যে অন্তর্ভুক্ত রয়েছে প্রাইভেট কারে বিমানবন্দর থেকে আনা-নেওয়ার ব্যবস্থা (ভেনিস ছাড়া), প্রাতরাশ, রুম ট্যাক্স ও সার্ভিস চার্জ। এ ছাড়া মরিশাস ও সিসেলসের ক্ষেত্রে হাফ বোর্ড অপশন পাবেন যাত্রীরা। প্যাকেজ মূল্যে বিমানভাড়া, বিমানবন্দর ট্যাক্স ও ভিসা চার্জ অন্তর্ভুক্ত নয়।এমিরেটস ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম-স্কাই ওয়ার্ডসের সদস্যরা যেকোনো প্যাকেজ কিনলে ২০% বোনাস লাভ করবেন।এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ১৭টি ফ্লাইট পরিচালনা করছে এবং দুবাই হয়ে বিশ্বের ১২৩ গন্তব্যে সুবিধাজনক সংযোগ প্রদান করছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকায় আরও দুটি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে এই সংস্থার। বিজ্ঞপ্তি।