ঈদে ট্রাক-লরি-ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার ঈদের কয়েক দিন আগে থেকে ঈদের পর পর্যন্ত মহাসড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচলে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা দেশের রপ্তানিকারকদের পণ্য জাহাজীকরণে বিপর্যয় ঘটাবে। সে কারণে ওই সময় লরি-কাভার্ড ভ্যান-ট্রাক চলাচলের ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা জরুরি বলে মনে করছে রপ্তানিকারকদের সমিতি ইএবি।প্রসঙ্গত, আসন্ন ঈদের চার দিন আগে থেকে ঈদের পরের তিন দিন মোট সাত দিন মহাসড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল নিষিদ্ধ করেছে সরকার।ইএবি বলেছে, শিল্পকারখানার পণ্য রপ্তানি ঋণপত্রে উল্লেখ করা সময়ের মধ্যেই জাহাজীকরণ করতে হয়। কোনো চালান নির্ধারিত সময়ের মধ্যে জাহাজীকরণ করতে ব্যর্থ হলে রপ্তানিকারকদের ১০ গুণ বেশি ভাড়া দিয়ে এ পণ্য বিমানে করে পাঠাতে হবে। অনেক ক্ষেত্রে বিদেশি ক্রেতা ওই চালান বাতিলও করতে পারে। বিজ্ঞপ্তি।