ঈদে নভোএয়ারের মূল্যছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চারটি রুটে বিশেষ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এ মূল্যছাড়ের আওতায় গ্রাহকেরা ৭ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল থেকে ঢাকায় ভ্রমণ করতে পারবেন ১ হাজার ৮৮৮ টাকায়। এ ছাড়া ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা থেকে এসব রুটে একই মূল্যে ভ্রমণ করা যাবে। সেই সঙ্গে ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে অতিরিক্ত ফ্লাইটও পরিচালনা করবে নভোএয়ার। বিমান সংস্থাটির ওয়েবসাইটে (www.flynovoair.com) বিস্তারিত তথ্য জানা যাবে। বিজ্ঞপ্তি