ঈদে নভোএয়ারের অতিরিক্ত ফ্লাইট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অভ্যন্তরীণ পাঁচটি রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। রুটগুলোর মধ্যে রয়েছে সৈয়দপুর, যশোর, কক্সবাজার, রাজশাহী ও বরিশাল। যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে সৈয়দপুর ও যশোর রুটে ১ থেকে ৫ জুলাই পর্যন্ত এবং ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত এবং কক্সবাজার রুটে ৭ থেকে ১০ জুলাই পর্যন্ত নিয়মিত শিডিউল ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করা হবে। ঈদের আগে নিয়মিত শিডিউল ফ্লাইটের পাশাপাশি রাজশাহীতে ২, ৩ ও ৫ জুলাই এবং বরিশালে ৪ জুলাই অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া ঈদ উপলক্ষে যাত্রীদের জন্য বিভিন্ন রুটে নভোএয়ার দিয়েছে বিশেষ মূল্যছাড়। বিজ্ঞপ্তি।