ঈদে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান চট্টগ্রাম চেম্বারের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের ছুটির সময় ঘরমুখী মানুষ এবং শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার। সংগঠনটির সভাপতি মাহবুবুল আলম গতকাল সোমবার এক বিবৃতিতে এ আহ্বান জানান। এতে তিনি বলেন, ঈদের আগে-পরে সরকারি ছুটির সময় কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। এ সময় এসব প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তিনি ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন ও তদারক করার প্রস্তাব দেন।
তবে এখন পর্যন্ত চট্টগ্রামের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।