ঈদে পাঁচ শতাধিক ডিজাইনের জুতা এনেছে জেনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে পাঁচ শতাধিক ডিজাইনের জুতা ও স্যান্ডেলের সম্ভার নিয়ে এসেছে জেনিস ব্র্যান্ড।সম্প্রতি ঢাকার একটি হোটেলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব জুতা-স্যান্ডেল বাজারজাতকরণের ঘোষণা দেওয়া হয়। এতে জানানো হয়, এসব জুতা ও স্যান্ডেলের দাম ২৯০ থেকে পাঁচ হাজার ২৯০ টাকা পর্যন্ত।অনুষ্ঠানে জেনিসের চেয়ারম্যান নাসির খান, ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মোসাদ্দেক, বিক্রয় মহাব্যবস্থাপক মো. আনিসুজ্জামান, ব্র্যান্ড ও বিপণন ব্যবস্থাপক জায়েদ ইমাম এবং মার্চেন্ডাইজিং ম্যানেজার শাহরিয়ার হাসান উপস্থিত ছিলেন।জেনিসের এসব জুতা ও স্যান্ডেল তৈরি করা হয়েছে লেদার বা চামড়া, ফেব্রিকস, নন-লেদার আপার, লেদার লাইনিং, ফেব্রিক লাইনিং, ন্যাচারাল লেটেক্স ফুটবেড কুসনিং, হালকা ও টেকসই সোল দিয়ে।এ ছাড়া বাচ্চাদের জন্য জেনিসে রয়েছে বাম্বল বি ব্র্যান্ডের চামড়ার জুতা ও স্যান্ডেল। বিজ্ঞপ্তি।