ঈদে বাংলাদেশে কমবিভার দুই কোটি ইলেকট্রনিক রিচার্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল সমাধানদাতা প্রতিষ্ঠান কমবিভা তার প্রিটুপস ইলেকট্রনিক রিচার্জ সলিউশন বা সমাধান-প্রযুক্তির মাধ্যমে ঈদের সময়ে এক দিনে ২০ মিলিয়ন বা দুই কোটি লেনদেন সম্পন্ন করেছে।বিশ্বব্যাপী মোবাইল সমাধানদাতা প্রতিষ্ঠান কমবিভা বাংলাদেশে সব ধরনের জিএসএম ও সিডিএমএ নেটওয়ার্কের আওতায় ইলেকট্রনিক টপআপ সেবা দিচ্ছে।এ প্রসঙ্গে কমবিভার দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট মিলিন্ড পাঠক বলেন, ‘আমাদের প্রিটুপস সলিউশন বাংলাদেশের মোবাইল অপারেটর ও গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে।’প্রিটুপস হলো বিশ্বব্যাপী ব্যবহূত ও পুরস্কারপ্রাপ্ত ইলেকট্রনিক রিচার্জ সমাধান, যা ৫২ কোটি গ্রাহককে সেবা দিচ্ছে।কমবিভা এক দশক ধরে সফলতার সঙ্গে প্রিটুপস প্রি-পেইড রিচার্জ সলিউশনের মাধ্যমে দ্রুত বর্ধনশীল মোবাইল কমিউনিকেশন বা যোগাযোগে সহায়তা করে আসছে। বিজ্ঞপ্তি।