ঈদে বিক্রয় ও মিনিস্টার নিয়ে এল 'বিরাট হাট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে গবাদিপশু কেনাবেচার জনপ্রিয় মাধ্যম বিক্রয় এবং মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড এবারের ঈদুল আজহা উপলক্ষে নিয়ে এসেছে কোরবানি ক্যাম্পেইন ‘বিরাট হাট’। গত শনিবার দ্য ডেইলি স্টার সেন্টারের তৌফিক আজিজ খান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কোরবানি ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিক্রয়ের মার্কেটিং ডিরেক্টর ইয়াসের নূর, অ্যাড সেলস ডিরেক্টর রাশেদুল হক রানা এবং মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস কে এম জি কিবরিয়া। ক্যাম্পেইনে অংশ নিতে আগ্রহী ব্যক্তিকে বিক্রয় ডট কম থেকে পছন্দের কোরবানির পশুর বিজ্ঞাপনের লিংক তাঁদের ফেসবুকে হ্যাশট্যাগ বিরাট হাট দিয়ে শেয়ার করতে হবে। সবচেয়ে বেশিসংখ্যক লাইক, কমেন্ট ও শেয়ার হওয়া পোস্ট থেকে ১৫ জন পাবেন মিনিস্টারের পক্ষ থেকে রেফ্রিজারেটর, স্মার্ট এলইডি টিভি এবং আরও আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স। বিজ্ঞপ্তি