ঈদে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার থেকে টানা ৪ দিন সাতক্ষীরার একমাত্র ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা বিকাশ বড়ুয়া জানান, ৫ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে আবারও যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
স্থল বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক এস এম মাকসুদ খান জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি তিন দিনের ছুটির সঙ্গে আমরা সিঅ্যান্ডএফ এজেন্ট ও কর্মচারী অ্যাসোসিয়েশন সম্মিলিতভাবে আরও একদিন (সোমবার) বাড়িয়ে মোট চার দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।