ঈদে মাদারস্ কেয়ার সুপারশপে নতুন পণ্যসম্ভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে সুপার শপ ‘মাদারস্ কেয়ার’ বিদেশি ব্র্যান্ডের নতুন পণ্যসামগ্রী নিয়ে এসেছে।এই সুপারশপ বাচ্চাদের জন্য বারবি স্কার্ট, ডিজনি ড্রেসসহ বিভিন্ন ডিজাইনের জুতা-সেন্ডেল, আধুনিক ফ্যাশন সচেতন মহিলাদের জন্য জি-ক্লিনিক, বডি সপ, ল্যানকম, ম্যাবিলিন ও লরিয়ালের পণ্যসামগ্রী নিয়ে এসেছে। এ ছাড়া পোল্যান্ড, ইতালি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কোরিয়া ও থাইল্যান্ড থেকে নামীদামি ব্র্যান্ডের পাথরখচিত আধুনিক ডিজাইনের স্বর্ণালংকার, জুতা, সেন্ডেল ও হ্যান্ড ব্যাগ আনা হয়েছে। মাদারস্ কেয়ারের ঢাকার বনানী ও বেইলি রোড শাখায় এসব পণ্য পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি।