প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের বাজারে ওয়াই সিরিজের নতুন সংস্করণ ‘ওয়াই ফাইভ’ নিয়ে এসেছে হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপ। কলেজপড়ুয়া এবং সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এমন তরুণ শিক্ষার্থীদের বাজেট ও চাহিদার কথা মাথায় রেখে হ্যান্ডসেটটি দেশের বাজারে আনল প্রতিষ্ঠানটি। স্বল্প বাজেটে মাল্টিটাস্কিং সুবিধা, অধিক ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ও ফ্রন্ট ক্যামেরার ফ্ল্যাশ লাইট হ্যান্ডসেটটিকে কলেজপড়ুয়া শিক্ষার্থীদের চাহিদা মেটাতে সক্ষম। এ ছাড়া জিও ট্যাগিং, টাচ ফোকাস ও ফেস ডিটেকশন ফিচার থাকায় ফোনটিকে স্বল্প বাজেটের ইন্টালিজেন্ট ক্যামেরার ফোন বলা হয়েছে। ওয়াই ফাইভ রাজধানীর যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটি শপিং মলের হুয়াওয়ে এক্সপেরিয়েন্স স্টোরসহ দেশের ৬৪টি জেলার হুয়াওয়ের ব্র্যান্ড শপগুলোতে পাওয়া যাবে ১০ হাজার ৯৯০ টাকায়। বিজ্ঞপ্তি