ঈদের আগে আজ ব্যাংকের শেষ কার্যদিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহার ছুটির আগে আজ বৃহস্পতিবারই দেশে ব্যাংকের শেষ কার্যদিবস।ঈদের ছুটি ৬ নভেম্বর থেকে শুরু হবে। এই ছুটি থাকবে ৮ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক গতকাল এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংকসহ দেশের সব তফসিলি ব্যাংকের জন্য তিন দিনের এই ছুটি ঘোষণা করেছে। তবে এর আগে ৪ নভেম্বর শুক্রবার ও তার পরের দিন ৫ নভেম্বর শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এর ফলে টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকছে। তবে ঈদুল আজহার প্রাক্কালে পোশাকশিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার জন্য আগামীকাল শুক্রবার ঢাকা মহানগর, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখা পর্যাপ্ত নিরাপত্তা সাপেক্ষে খোলা রাখা হবে।বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এ খবর জানানো হয়েছে।