ঈদের আগে বুধ ও বৃহস্পতিবার ব্যাংক খোলা থাকছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের সাধারণ ছুটির আগে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো আর দুই দিন খোলা থাকছে। তবে আজ মঙ্গলবার বিশেষ ব্যবস্থায় শুধু বাণিজ্যিক ব্যাংকগুলোর বৈদেশিক বিনিময়সংক্রান্ত এবং কাস্টমস হাউসসংলগ্ন শাখাগুলো খোলা থাকবে।ঘোষণা অনুসারে আগামী শুক্র, শনি ও রোববার সরকারি ছুটি। এই তিন দিন বাংলাদেশ ব্যাংকসহ দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। তার আগে আগামীকাল বুধ ও বৃহস্পতিবার বাণিজ্যিক ব্যাংকগুলো খোলা থাকছে। এ সময় সব ধরনের গ্রাহক তাঁদের প্রয়োজনীয় লেনদেন সারতে পারবেন।