ঈদের আগেই শ্রমিকেরা মহার্ঘ্য ভাতা পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) শ্রমিকেরা ঈদের আগে মজুরির সঙ্গে মহার্ঘ্য ভাতাও পাবেন। একই সঙ্গে উৎসব ভাতাও দেওয়া হবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিকের সভাপতিত্বে বৈঠকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বিজেএমসির চেয়ারম্যান হুমায়ুন খালেদ, পাটকল শ্রমিক লীগের সভাপতি সরদার মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান চুন্নুসহ বিভিন্ন পাটকলের শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন।
ইমাজ উদ্দিন প্রামাণিক বলেন, পাটকল শ্রমিকদের কল্যাণ তহবিল (পিএফ), গ্র্যাচুইটি ও বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা চলছে।