ঈশ্বরদী ইপিজেডে চীনা কোম্পানির বিনিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) স্পিনিং ও বস্ত্র কারখানা স্থাপন করবে সম্পূর্ণ চীনা মালিকানাধীন কোম্পানি এশিয়া স্পিনিং অ্যান্ড টেক্সটাইল মিলস।
এই কোম্পানি দুই কোটি ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে। কোম্পানিটিতে এক হাজার ৪৫০ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এ ব্যাপারে সম্প্রতি ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও এশিয়া স্পিনিং অ্যান্ড টেক্সটাইল মিলসের মধ্যে একটি ইজারা চুক্তি সম্পাদিত হয়েছে।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সৈয়দ নুরুল ইসলাম এবং এশিয়া স্পিনিংয়ের ব্যবস্থাপনা পরিচালক লি ঝান বিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি।