ঈশ্বরদী ইপিজেডে জাপানি কোম্পানির ৮৯ লাখ ডলার বিনিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাকানো ইন্টারন্যাশনাল কোং লিমিটেড নামের একটি জাপানি কোম্পানি ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং শিল্পে বিনিয়োগ করবে। সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এই কোম্পানি ৮৯ লাখ ৩৭ হাজার মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন ধরনের ডেনিম ও কটন প্যান্ট (শিশু এবং মহিলা) উৎপাদন ও রপ্তানি করবে। এই প্রতিষ্ঠানে এক হাজার ৫৭০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ ব্যাপারে গতকাল রোববার ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মোয়েজ্জদ্দীন আহমেদ এবং নাকানো ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মিনোরু নাকানো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ লিজ চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।