ঈশ্বরদী ইপিজেডে দেশীয় কোম্পানির বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ফেমাস ইন্ডাস্ট্রিজ আইএনসি নামের একটি দেশীয় কোম্পানি ২৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে কনজিউমার ব্যাগ ও গার্মেন্টস এক্সেসরিজ কারখানা স্থাপন করবে।এ ব্যাপারে সম্প্রতি ঢাকার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে কোম্পানিটির একটি লিজ চুক্তি হয়েছে। বেপজার সদস্য সৈয়দ নূরুল ইসলাম এবং ফেমাস ইন্ডাস্ট্রিজ আইএনসির মালিক স্বপন কুমার দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল কে এম মমিনুর রহমান, সদস্য খন্দকার আখতারুজ্জামান, সচিব মো. শওকত নবী, মহাব্যবস্থাপক লে. কর্নেল মুস্তাফিজুর রহমান, নাজমা বিনেত আলমগীর ও মো. খোরশেদ আলম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।