ঈশ্বরদী ইপিজেডে দেশীয় কোম্পানির ৭৩ লাখ ডলার বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসার্স কিউ-পয়েন্ট অ্যাপারেলস লিমিটেড নামে একটি বাংলাদেশি কোম্পানি ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং শিল্পে বিনিয়োগ করবে।সম্পূর্ণ দেশীয় এই কোম্পানি ৭৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন ধরনের গার্মেন্টস তথা পোশাকপণ্য উৎপাদন ও রপ্তানি করবে। কিউ পয়েন্ট অ্যাপারেলস লিমিটেড সাতজন বিদেশি নাগরিকসহ দুই হাজার ২৫২ জন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।এ ব্যাপারে ঢাকায় সম্প্রতি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও কিউ-পয়েন্ট অ্যাপারেলস লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়।বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মোয়েজ্জদীন আহমেদ এবং কিউ-পয়েন্ট অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহিদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই লিজ চুক্তিতে স্বাক্ষর করেন।বেপজার নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান, সদস্য (প্রকৌশল) জ্ঞানরঞ্জন শীল, বিনিয়োগ উন্নয়ন মহাব্যবস্থাপক এ জেড এম আজিজুর রহমান, জনসংযোগ মহাব্যবস্থাপক মো. খোরশেদ আলমসহ অন্যান্য কর্মকর্তা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।