প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) হংকংভিত্তিক মাস্ট গ্রুপ হই বুন ফ্যাশনস একটি তৈরি পোশাকশিল্প স্থাপন করবে। কারখানাটিতে বিনিয়োগ হবে ৩ কোটি মার্কিন ডলার। এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ৩ হাজার ৭৫৫ জন বাংলাদেশি নাগরিকের। এ ব্যাপারে গত সোমবার ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খানের উপস্থিতিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে।
বিজ্ঞপ্তি