ঈশ্বরদী চেম্বারের নেতৃত্ব নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্প্রতি ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনুছ আলী ১৮৭ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
একই সঙ্গে সংগঠনটির কার্যনির্বাহী পর্ষদের আটজন্য সদস্যও নির্বাচিত হন। তাঁরা হলেন আনোয়ার হোসেন, কে এম আবুল বাশার, আমজাদ হোসেন, আজিজুর রহমান, খন্দকার শহিদুল আলম, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম ও জুয়েল হোসেন। সদস্য পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ ছাড়া সহযোগী শ্রেণী থেকে ইতিপূর্বে শফিকুল ইসলাম সহসভাপতি ও পাঁচজন নির্বাহী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।