ঈশ্বরদী থেকে পাবনা পর্যন্ত রেলপথ হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈশ্বরদীর মাঝগ্রাম থেকে পাবনার ঢালারচর পর্যন্ত ২৫ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে গতকাল মঙ্গলবার ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাঙ অটোমোবাইল প্রোডাক্টসের সঙ্গে একটি চুক্তি সই করেছে। ১৫৫ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে এই রেলপথ নির্মাণের কাজ আগামী মাসে শুরু হবে।খবর বাসসের। রেলওয়ের প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক কাজী রফিকুল আলম এবং ম্যাঙ অটোমোবাইলের এমডি গোলাম মোহামঞ্চদ আলমগীর এই চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।