ঈশ্বরদী বাজারে হামলাকারীদের গ্রেপ্তার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈশ্বরদী বাজারে দোকানে হামলা-ভাঙচুর-লুটপাট ও এক ব্যবসায়ীকে খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের সাত দিনের মধ্যে গ্রেপ্তারের সময় বেঁধে দিয়েছে ঈশ্বরদী চেম্বার। চেম্বারের নেতারা গতকাল বুধবার সংবাদ সম্মেলনে বলেছেন, অপরাধীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনে নামবেন ব্যবসায়ীরা।
ঈশ্বরদী বাজারে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চেম্বার সভাপতি ইউনুস আলী সভাপতিত্ব করেন। বক্তব্য দেন শফিকুল ইসলাম, খন্দকার শহিদুল আলম, কে এম আবুল বাসার, সেলিম আহমেদ, আজিজুর রহমান, আমজাদ হোসেন, আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ ও সিরাজুল ইসলাম।