ঈশ্বরদীতে কৃষি খামার বায়োগ্যাস ও বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম জগন্নাথপুরে একটি কৃষি খামার-ডেইরি ফার্ম ও বায়োগ্যাস প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় কৃষক সিদ্দিকুর রহমান ওরফে ময়েজ উদ্দিন এই খামার ও বায়োগ্যাস প্রকল্পের মূল উদ্যোক্তা।প্রকল্পটির উদ্বোধন উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এ ছাড়াও গভর্নর ঈশ্বরদীতে একটি ৫০ কিলোওয়াট বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন।হূদয়ে মাটি ও মানুষ কৃষক সমবায় সমিতি লিমিটেড এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হামিদ, পাবনার জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ, লিচুচাষি কিতাব মণ্ডল প্রমুখ।আতিউর রহমান বলেন, ঈশ্বরদীতে কৃষিভিত্তিক কারখানা স্থাপন, কৃষিপণ্য প্রক্রিয়াজাত ও ্বাজারজাতকরণের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।