ঈশ্বরদীতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এসএমই ও কৃষি শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদী উপজেলা শহরের বাজারে সোমবার মিউচুয়াল টাস্ট্র ব্যাংক (এমটিবি) লিমিটেডের এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) ও কৃষি শাখার উদ্বোধন করা হয়। এই শাখাটি পুরোপুরি সৌর বিদ্যুৎ দিয়ে পরিচালিত হবে। ব্যাংকের চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শাখার উদ্বোধন ঘোষণা করেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।এ উপলক্ষে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের মিলনায়তনে আলোচনা সভা হয়। সভায় ব্যাংকের ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক কামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস এ খান, ঈশ্বরদী সাংবাদিক ফোরামের সভাপতি মোস্তাক আহমেদ, কৃষক ময়েজ উদ্দিন, শামসুল হক, ব্যবসায়ী বাসার সিদ্দিকী প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন এমটিবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবুর রহমান।