প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উইটোস ওয়ান-বাইট টোস্ট’-এর বিজ্ঞাপনী প্রচার কার্যক্রম শুরু করেছে লালমাই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান লালমাই ফুড প্রোডাক্টস। উদ্বোধনী বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক এনায়েত রশিদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন লালমাই ফুড প্রোডাক্টসের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার কামরুজ্জামান; ব্র্যান্ড ম্যানেজার রেদওয়ানুর রহমান ও ফ্যাক্টরি ম্যানেজার সোহেল রানা। উপস্থিত ছিলেন ঢাকা বিভাগসহ অন্যান্য বিভাগের সেলস কর্মকর্তা, প্রতিষ্ঠানের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার বখতিয়ার কালাম এবং হেড অব প্ল্যান্ট মোহাম্মদ সাবের। বিজ্ঞপ্তি।