উইন্টার প্রপার্টি প্রমো আবাসন মেলা শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দিনব্যাপী উইন্টার প্রপার্টি প্রমো আবাসন মেলা সম্প্রতি ঢাকার সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে।এই মেলায় সেলডম গ্রুপ দুটি স্টলে অংশ নেয়। এতে বিনা মূল্যে সেলডম গ্রুপের কুয়াকাটার ‘স্যান্ড সিটি’ প্রকল্পে তিন কাঠার একটি প্লট পান জনৈক শাহাদাৎ হোসেন সোহাগ।এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন সেলডম গ্রুপের বিপণন পরিচালক মো. ফরিদুল ইসলাম সরকার। বিজ্ঞপ্তি।