উইন্ডমিল অ্যাডভারটাইজিংয়ের হোম ফেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেডের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘হোম ফেস্ট ঢাকা ২০১৬’। মাসব্যাপী ইন্টেরিয়র ডিজাইন প্রতিযোগিতার মাধ্যমে শুরু হওয়া দুই দিনের হোম ফেস্ট আজ ২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। ভিন্নধর্মী এই আয়োজনে শৈল্পিক ইন্টেরিয়র ডিজাইন নিয়ে সুপরিচিত ব্র্যান্ডের পাশাপাশি একত্র হবেন সৃজনশীল তরুণ ইন্টেরিয়র ডিজাইনাররা। নির্বাচিত ১১ জন প্রতিযোগী তাঁদের স্বপ্নের ঘর ডিজাইনের বাস্তব প্রতিফলন ঘটাবেন। বিজ্ঞপ্তি।