প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোম ডেকোরেশন এক্সপো আয়োজন করতে যাচ্ছে উইন্ডমিল ইনিশিয়েটিভ। ‘হোম ফেস্ট ঢাকা ২০১৫’ শীর্ষক এই আয়োজনে সহযোগিতা করছে ব্র্যাক ব্যাংক। বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ৬ ও ৭ নভেম্বর ২০১৫ এই উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের খবর জানাতে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উইন্ডমিলের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুদ্দিন মোশারফ, উইন্ডমিল অ্যাডভার্টাইজিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান তানিম, ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং ফিরোজ আহমেদ খান, এসএসজি প্রধান বিপণন কর্মকর্তা আফতাব মাহমুদ খোরশেদ, ব্র্যাক-আড়ংয়ের সিওও মোহাম্মদ আবদুর রউফ প্রমুখ। বিজ্ঞপ্তি।