উইভার্স ফার্নিশিং ও হাইটেক ফার্নিচারের শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধানমন্ডিতে সম্প্রতি বিদেশি পর্দা ও সোফার কাপড় বিক্রেতা প্রতিষ্ঠান উইভার্স ফার্নিশিং লিমিটেড ও বিদেশি ফার্নিচার বিক্রয়কারী হাইটেক ফার্নিচারের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে।এ শাখার উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার হাইকমিশনার জেট মির্জাল জাইনুদ্দিন। এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. শফিকুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৯৯৬ সালে যাত্রা শুরু করা উইভার্স ফার্নিশিংয়ের বর্তমানে ঢাকার গুলশান ও উত্তরা, সিলেট এবং চট্টগ্রামে একটি করে শোরুম রয়েছে। যেগুলোতে বিভিন্ন ডিজাইনের বিদেশি পর্দা, সোফার কাপড়, কুশন কভার, কুশন ফোম, ম্যাট্রেস, পিলো ও পিলো কভার বিক্রি হয়। এ ছাড়া হাইটেক ফার্নিচারে বিশেষ ডিজাইনের বেড, সোফা, শোকেজ, ড্রেসিং টেবিল ও ডাইনিং টেবিলসহ বিভিন্ন ধরনের অফিস ফার্নিচার এবং বিদেশি বিভিন্ন সেডের লাইট, ঝাড়বাতি, ফ্লোর ল্যাম্প, টেবিল ল্যাম্প, ওয়াল ল্যাম্প ও ক্রিস্টাল লাইট পাওয়া যায়। বিজ্ঞপ্তি।