জোনাকী কালেকশন্সের স্বত্বাধিকারী মনিরা মতিন জোনাকী আগামী ২০১৫-১৬ সময়ের জন্য বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিডব্লিউসিসিআই) রাজশাহী বিভাগের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গত সোমবার অনুষ্ঠিত নির্বাচনে তিনিসহ সাত সদস্য জয়ী হন। নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। চেম্বারের ২৩৫ জন ভোটারের মধ্যে ভোট দেন ১৫৬ জন। বিরোধী দলের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির কারণে বিভিন্ন এলাকার অনেক ভোটার উপস্থিত হতে পারেননি। মনিরা মতিন ১১৮ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সেলিনা আক্তার জাহান পেয়েছেন ৩৮ ভোট। ১০৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদিকা নির্বাচিত হয়েছেন মরিয়ম বেগম রত্না। তাঁর প্রতিদ্বন্দ্বী জাহানারা আলম পেয়েছেন ৫২ ভোট। কোষাধ্যক্ষ পদে ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহনাজ পারভীন। প্রতিদ্বন্দ্বী আশেক জাহান সূচি পেয়েছেন ৪৮ ভোট। নির্বাচন পরিচালনার প্রধান দায়িত্বে ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আইয়ুবুর রহমান খান।
বিজ্ঞপ্তি