উইমেন চেম্বারের সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউএসএইড প্রগতির সহযোগিতায় নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় বিদ্যমান সমস্যার ধরন ও প্রভাব সম্পর্কে গ্রাহকদের অবহিত করতে এক সভা সম্প্রতি চেম্বারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সেলিনা আহমাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল কবির। সভায় ব্যাংক কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, চেম্বারের পরিচালক এবং নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।সভায় নারী উদ্যোক্তাদের ‘ব্যবসা পরিচালনায় বিদ্যমান সমস্যার ধরন, প্রভাব ও দুর্নীতি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেলিমা আহমাদ। তিনি এসএমই ফাউন্ডেশনসহ বাণিজ্যিক ব্যাংকগুলোকে নারী উদ্যোক্তাদের জন্য কাজ করার আহ্বান জানান।এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল কবির উইমেন চেম্বারে দুর্নীতি পরিহারে কর্মপ্রচেষ্টার উদ্যোগকে জানান। বিজ্ঞপ্তি।