উগান্ডার জন্য ফেরি বানাবে ওয়েস্টার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার আফ্রিকার দেশ উগান্ডার জাতীয় সড়ক পরিবহন কর্তৃপক্ষের জন্য যাত্রী ও যানবাহী ফেরি বানাবে বাংলাদেশের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন। এ ব্যাপারে ওয়েস্টার্ন মেরিন গত শনিবার আফ্রিকায় জাহাজ সরবরাহকারী প্রতিষ্ঠান জেজিএইচ মেরিন এ/এস-এর সঙ্গে অনলাইনে একটি চুক্তি করেছে। ওয়েস্টার্ন মেরিন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, এই ফেরিতে ১২০ জন যাত্রী ও ১৬টি গাড়ি বহন করা যাবে। এটির মূল্য ধরা হয়েছে ২৪ কোটি টাকা।