প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন-এর হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ শীর্ষক একটি বৈজ্ঞানিক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন দুই মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক খান আবুল কালাম আজাদ এবং অধ্যাপক এইচ এ এম নাজমুল আহসান। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক টিটু মিয়া স্বাগত ভাষণ দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সায়েন্টিফিক অ্যাফেয়ার্স সেক্রেটারি সহযোগী অধ্যাপক আহমেদুল কবির। এতে ৩০০-এর বেশি চিকিৎসক অংশ নেন। অনুষ্ঠানটির সায়েন্টিফিক পার্টনার ছিল দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেডের উচ্চ রক্তচাপবিরোধী ওষুধ ডুয়োকার্ড। বিজ্ঞপ্তি।