উচ্চাভিলাষী হলেও লক্ষ্যমাত্রা আদায় সম্ভব: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

আগামী ২০১৬-১৭ অর্থবছরের রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রাকে উচ্চাভিলাষী মেনে নিয়ে তা আদায় করা সম্ভব বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী হয়েছে। হ্যাঁ, আমি নিজেই তা বলেছি। চলতি অর্থবছরে আদায় পরিস্থিতি বেশ নিম্নমানের হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। তবে আগামী অর্থবছরে লক্ষ্যমাত্রা আদায়ে আমি আত্মবিশ্বাসী।’

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে পাশে নিয়ে প্রশ্নোত্তর-নির্ভর সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী।

বিএনপির অস্তিত্ব খুঁজে পান না অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থসচিব মাহবুব আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান।


সংবাদ সম্মেলনে সব মন্ত্রীই প্রশ্নের জবাব দেন। সরকারি কর্মকর্তাদের মধ্যে কথা বলেন শুধু এনবিআর চেয়ারম্যান।