উজালা পেইন্টস নিয়ে এল পেইন্ট রিমুভার ও কুইক ড্রাইং এনামেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজালা পেইন্টস বাজারে নিয়ে এল উজালা পেইন্ট রিমুভার ও উজালা কুইক ড্রাইং অটো কোট এনামেল পেইন্ট। সাধারণত, বাইরের আবরণ থেকে পুরোনো রং ওঠানোর জন্য পেইন্ট রিমুভার ব্যবহার করা হয়, যা ব্রাশ বা রোলার দিয়ে লাগানো যায়। এটি দেখতে পেইন্টের মতোই পাতলা হয়, কিন্তু এতে কোনো রং থাকে না। অন্যদিকে, উজালা কুইক ড্রাইং অটো কোট এনামেল পেইন্ট হলো উন্নত প্রযুক্তিতে তৈরি অয়েল বেইজ্ড পেইন্ট যা দ্রুত শুকায়। এ ছাড়া এই পেইন্টের কাভারেজ ও গ্লস অনেক বেশি। এটি মূলত মেটাল, কাঠ ও বেতের বহির্ভাগে ব্যবহার করা হয়। বিজ্ঞপ্তি।