উজালা পেইন্টসের লোগো উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের কনভেনশন হলে সম্প্রতি অনুষ্ঠিত হলো উজালা পেইন্টসের পরিবেশক সম্মেলন ও লোগো উন্মোচন অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন লোগো উন্মোচন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উজালা পেইন্টসের চেয়ারম্যান নজরুল ইসলাম। উজালা পেইন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উল্লাহ্‌র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ম্যানেজিং ডিরেক্টর মো. হামিদুল ইসলামসহ উচ্চপদস্থ কর্মকর্তা ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা অতিথিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি