উজালা পেইন্টস্-এর পরিবেশক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কনভেনশন হলে গত মঙ্গলবার উজালা পেইন্টস্-এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির নতুন পণ্যের মোড়কও উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন পণ্যের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (রাজনৈতিক) শংকর রায়। বিশেষ অতিথি ছিলেন উজালা পেইন্টস্-এর চেয়ারম্যান নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উল্লাহ্। আরও উপস্থিত ছিলেন উজালা পেইন্টস্-এর পরিচালক মো. আজহারুল ইসলামসহ প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তা এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা অতিথিরা। অনুষ্ঠানে উজালা পেইন্টস্-এর সেরা পরিবেশকদের হাতে তিনটি গাড়ির চাবি ও অন্যান্য আকর্ষণীয় উপহার তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি