উত্তর-পূর্ব ভারতে বাংলাদেশি বিনিয়োগ বাড়ার সম্ভাবনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার বাংলাদেশ সফর শেষে রাজধানী আগরতলায় এসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, ঢাকা-দিল্লির চুক্তির ফলে উত্তর-পূর্ব ভারতে বাংলাদেশের বিনিয়োগ আরও বাড়বে। এতে সব থেকে বেশি উপকৃত হবে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য। তিনি বলেন, সীমান্তবিরোধ, জঙ্গি সমস্যাসহ দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে এ চুক্তি সহায়ক হবে। মুখ্যমন্ত্রী মানিক সরকার আশাবাদ ব্যক্ত করে বলেন, ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে ধলাই জেলার চন্দননগর এবং দক্ষিণ ত্রিপুরা জেলার মুহুরিচর নিয়ে বিরোধ মিটবে। মুখ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এই অঞ্চলই হয়ে উঠবে আন্তর্জাতিক বাণিজ্যের ‘গেটওয়ে’।